ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তাই গোটা শিলিগুড়িতে ধোয়া এবং তেল দেবার নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব। গোটা শিলিগুড়ি শহরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে আক্রান্ত হয়েছেন তিন হাজারের কাছাকাছি।হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ জায়গা নেই কোথাও। রোগী এবং রোগীর আত্মীয়দের অভিযোগ প্লেটরেট একটু বাড়লেই ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। অনেক রোগী হাসপাতালের থেকে ছাড়া পেয়ে বাড়িতে গিয়েই আবার অসুস্থ হয়ে পড়ছেন।
অন্যদিকে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন এত রোগীর সংখ্যা বেড়ে গেছে যে এক বেডে দুজনকে রেখেও কন্ট্রোল করা যাচ্ছে না ডেঙ্গুকে। যাদের অবস্থা একটু ভালো হয়ে গেছে তাদেরই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ ঠিক নয়।
ডেঙ্গুকে নিয়ে মেয়র এবং ডেপুটি মেয়র দুজনে দুদিকে দৌড়ে চলেছেন। মেয়র জানিয়েছেন একবারে দুজনে একদিকে দৌড়ে বেড়ালে সবকিছু ঠিক রাখা সম্ভব নয়।তাই আমরা দুজনে দুদিকে যাচ্ছি। ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই। তাই কাউন্সিলারেরা দৌড়ে চলেছেন গোটা ওয়ার্ড জুড়ে। কলকাতা থেকে মেডিক্যাল টিম আসছে শিলিগুড়িতে এই খবর চলে আসার পর আরো সচেতন হয়ে পড়েছে শিলিগুড়ি পুরনিগম। তাই রাজ্য সরকারের কাছে যাতে নিজেদের বদনাম না হয় সেটা দেখতে মেয়র নির্দেশ দিয়েছেন কাউন্সিলারদের। সবমিলিয়ে ডেঙ্গুকে নিয়ে বেশ চাপে শিলিগুড়ি পুরনিগম।







