জেলারাজনীতিরাজ্য

খেজুরিতে সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ শুভেন্দু

গতকালই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে ছিল বিজেপির সভা। সেখানে বক্তৃতা দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই সভার অনুমতি পেতে বেশ বেগ পেতে হয়েছিল গেরুয়া শিবিরের নেতা মন্ত্রীদের।

কলকাতার পর ফের ২রা ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সমাবেশ করতে চলেছে বিজেপি। তার অনুমতি নিয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু।

বিজেপির জেলা নেতৃত্বর সূত্রে খবর, সভার অনুমতি চেয়ে পুলিশকে অনেক আগেই তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সভার অনুমতি দেয়নি। এমনকী আবেদন খারিজ হয়েছে কি না, তাও স্পষ্টভাবে জানানো হয়নি। এবার সেই অভিযোগে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি।

বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়। শুক্রবার মামলার শুনানি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.