রাজ্য

চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকে ধাক্কা , মৃত ৬ আরোহী

গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় বড় দুর্ঘটনা ঘটে গেল তামিলনাড়ুতে। দুর্ঘটনার জেরে মৃত্যু হল গাড়ির ছয় আরোহীর। রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ তামিলনাড়ুর সিঙ্গিলিপট্টি এবং পুন্নাইয়াপুরমের মাঝে। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে মোট ৬ জন ছিলেন আরোহী ছিলেন। তাঁরা সবাই একত্রে কুত্রালামে ফিরছিলেন।

রবিবার ভোর সাড়ে ৩টের সময় দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, গাড়িক চালকের ঘুমে চোখ জুড়িয়ে এসেছিল। ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রাক আসছিল। গাড়িটি সোজা গিয়ে ধাক্কা মারে ট্রাকটিতে। গাড়িটি দুমড়ে ট্রাকের নীচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ আরোহীর। গুরুতর জখম অবস্থায় এক আরোহীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় । মৃতরা হলেন, কার্তিক, ভেল মনোজ, সুব্রামণি, মনোহরণ এবং পতিরাজ। এক জনের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকলবাহিনী এবং উদ্ধারকারী দল। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে আরোহীদের উদ্ধার করা হয়। আধ ঘণ্টার মধ্যে গোটা উদ্ধারকাজ চালানো হয় বলে পুলিশ সূত্রের খবর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.