রাজনীতি

দীর্ঘক্ষণ ধরে চলছে সিবিআই তল্লাশী, গুরুত্ব দিচ্ছেন না কলকাতার মেয়র

একদিকে যখন বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা দেবরাজের একাধিক বাড়িতে এবং পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, ঠিক তখন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম একাধিক মন্তব্য করলেন।

প্রসঙ্গত, আজ সকাল থেকেই শহর এবং জেলায় লাগাতার তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। তাই শহরতলি থেকে জেলা সিবিআই তল্লাশি ঘিরে উত্তেজনা একেবারেই তুঙ্গে। বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এবং তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে চলেছে সিবিআই হানা। জেলাতেও চলছে একাধিক জায়গায়।

এই নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ এগুলো দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সাথে যোগাযোগ দিয়ে। ওদের শুধু মেরে দেবো ভেঙে দেবো জেলে ঢুকিয়ে দেবো। এসব দিয়ে সংগঠন হয় না পায়ের তলায় মাটি পাওয়া যায় না। যত আমরা আক্রান্ত হবো তত মানুষের হৃদয়ে আমরা জায়গা পাবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.