কলকাতা

শিয়ালদাহ দক্ষিণ শাখায় মহিলা কামরার দাবিতে ট্রেন অবরোধ, ভোগান্তিতে নিত্যযাত্রী

দক্ষিণ ২৪ পরগনা: শিয়ালদাহ দক্ষিণ শাখার দক্ষিণ বারাসাত স্টেশনে শনিবার সকালে ফের ট্রেন অবরোধে উত্তাল হয়ে ওঠে। মহিলা কামরার সংখ্যা বাড়ানোর দাবিতে সকাল ৭:৪০ নাগাদ নিত্যযাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

অবরোধের ফলে শিয়ালদাহ দক্ষিণ শাখার বিভিন্ন রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু লোকাল ট্রেন মাঝপথে থেমে যায়, মথুরাপুর সহ একাধিক স্টেশনে আটকে পড়ে অসংখ্য যাত্রী। স্কুল, কলেজ ও অফিসগামী যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন।

অবরোধকারীদের অভিযোগ, প্রতিদিন ট্রেনে চরম ভিড় দেখা যায়। মহিলা কামরার সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় ভোর থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। বহু নারীযাত্রী ঠিকভাবে উঠতে পারেন না ট্রেনে। দীর্ঘদিন ধরেই তাঁরা মহিলা কামরার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু রেলের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

রেল অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশের আধিকারিকেরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, এর আগেও শিয়ালদাহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে একাধিকবার ট্রেন অবরোধ করেছেন নিত্যযাত্রীরা একই দাবিতে। তবে সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরা। শনিবারের অবরোধ ফের এই দাবিকে জোরালো করল। যাত্রীদের আশা, এবার অন্তত রেল কর্তৃপক্ষ তাঁদের সমস্যার প্রতি দৃষ্টি দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.