দেশবিদেশ

১১এ আসনই কি জীবনের চাবিকাঠি ! ২৭ বছর আগেও ১১এ আসনই বাঁচিয়েছিল তাইল্যান্ডের এক অভিনেতার প্রাণ

গুজরাটের আমেদাবাদের বিমান দুর্ঘটনা , শুধু আমাদের দেশ নয় , স্তম্ভিত করেছে গোটা বিশ্বকে । স্তম্ভিত করেছে তাইল্যান্ডের অভিনেতা তথা সঙ্গীতশিল্পী রুয়াংসাক লয়চুসাককেও। এই অভিশপ্ত বিমান, তাঁকে মনে করিয়ে দিয়েছে তাঁর ২৭ বছর পুরোনো ভয়ংকর স্মৃতির কথা ।

আমেদাবাদের বিমান দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি – বিশ্বাসকুমার রমেশ , বসেছিলেন ১১ এ আসনে । যে আসনের কারণেই অলৌকিক ভাবে বেঁচে যান রমেশ । ঠিক তেমনভাবেই ২৭ বছর আগে , ১১ এ আসনের জন্যই বেঁচে গিয়েছিলেন রুয়াংসাক লয়চুসাক । ২৭ বছর আগে , তাই এয়ারওয়েসের একটি বিমান অবতরণের সময়ে জলাভূমিতে মুখ থুবড়ে পড়ে । সেই বিমানেই ছিলেন তাইল্যান্ডের অভিনেতা । তিনিও বসেছিলেন ১১এ আসনে , আর সেই আসনের ফলেই বেঁচে যান তিনি ।

রুয়াংসাক নিজের ফেসবুকের মাধ্যমে জানান , ১৯৯৮ সালের ১১ ডিসেম্বর , যখন মাত্র ২০ বছর বয়স ছিল রুয়াংসাকের । তিনি এয়ারওয়েসের টিজি২৬১ বিমানে করে যাত্রা করছিলেন । বিমানটি অবতরণের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে একটি জলাভূমিতে পড়ে যায়। সেই বিমানে থাকা ১৪৬ জন যাত্রীর মধ্যে ১০১ জনের মৃত্যু হয়। এবং মাত্র যে কয়েকজন বেচেঁ গিয়েছিলেন , তাদের মধ্যেই ছিলেন রুয়াংসাক । আর তিনিও বসেছিলেন সেই অভিশপ্ত বিমানের ১১ এ আসনে ।

রুয়াংসাক লিখেছেন, ‘‘ভারতে বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী আমার মতোই সেই ১১এ সিটে বসেছিলেন।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.