বিনোদন

“সলমন অভিনেতা হিসেবে খুব খারাপ”: কটাক্ষ করিনার

বক্স অফিসে ভাইজানের একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। পাচ্ছে ‘ফ্লপ’-এর তকমা। ‘সিকন্দর’-এর ভরাডুবির পর তা আরও জোড়ালো হয়ে পড়ে। এরই মাঝে করিনার মন্তব্য কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেয় সলমনকে।

উমেশ জিভনানিকে অতীতে দেওয়া এক সাক্ষাৎকারে করিনাকে তিন খান সম্পর্কে প্রশ্ন করা হয়। সেখানে শুরুতেই বাদশাহ সম্পর্কে করিনা বলেন,”শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওঁর ব্যাপারে আমাকে জিজ্ঞেস কোরো না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যাব! অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এই দুই অভিনেতার বরাবরের ভক্ত আমি।” তারপর মিস্টার পারফেকশনিস্ট অর্থাৎ আমির খানের সম্পর্কে করিনা বলেন,”আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিগুলিতে ওঁকে আমার ভালো লেগেছিল। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের ভক্ত।” সবশেষে সলমনের অভিনয় বিষয়ে করিনাকে প্রশ্ন করা হলে করিনা বলেন,”সলমন অভিনেতা হিসেবে খুব খারাপ। আমার ওঁকে একদম পছন্দ নয়। আমি কোনও দিনই সলমন ভক্ত ছিলাম না। আমি তো ওঁকেও বলি, সবসময়ে এত অতিরঞ্জিত করে সবকিছু।”

অতীতে তিন খানের সাথেই হিট ছবি উপহার দিতে দেখা গিয়েছে করিনাকে। শাহরুখের সাথে প্রথমে ‘অশোকা’ ও পরে ‘রা ওয়ান’ দুটিই বক্সঅফিসে হিট। আমিরের সাথেও ‘থ্রি ইডিয়টস’ সুপারহিটের তকমা পায়, তবে পরবর্তীতে ‘লাল সিং চাড্ডা’ মন কাড়তে পারেনি দর্শকের। তিন খানের মধ্যে সলমনের সাথে সবথেকে বেশি ছবিতে কাজ করে করেছেন করিনা। ‘বডিগার্ড’ থেকে শুরু করে ‘কিউঁ কি’, ‘ম্যায় অউর মিসেস খান্না’ এবং শেষে ‘বজরঙ্গি ভাইজান’ একের পর এক হিট উপহার দেন এই জুটি। সেখানে দাঁড়িয়ে সলমনের সম্পর্কে এমন মন্তব্য যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.