রাজ্য

পুলিশের জালে মহিলা পকেটমার !

নিজস্ব সংবাদদাতা : যাত্রী সেজে চলন্ত বাসে উঠে পকেটমারির অভিযোগের ভিত্তিতে রাজিয়া বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃত মহিলা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। শুধু চলন্ত বাসে নয় শপিং মল থেকে শুরু করে বিভিন্ন জনবহুল এলাকায় পকেটমারী করতো বলে পুলিশ সূত্রে খবর। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় পকেটমারীর অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে যাত্রী সেজে চলন্ত বাসে উঠে হাতেনাতে এক মহিলাকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। ধৃত মহিলা রাজিয়া বিবির কাছ থেকে উদ্ধার হয় একাধিক মানি ব্যাগ সহ বেশকিছু নগদ টাকা। পুলিশের অনুমান এদের একটি বড় গ্যাং রয়েছে। যারা এভাবেই ভিড় বাসে এবং শপিং মল সহ জনবহুল এলাকায় পকেটমারী করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে রাজারহাট, নিউটাউন,নারায়ণপুর, এয়ারপোর্ট সহ বিভিন্ন এলাকায় পকেটমারী করতো। ধৃত মহিলাকে আজ বারাসাত আদালতে তোলা হবে। পাঁচদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে রাজারহাট থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.