বিনোদন

শাহরুখের ‘জাওয়ান’ vs রজনীকান্তের ‘জেলর ‘ ; কি হতে চলেছে সিনেমা মহলে ?

নিজস্ব সংবাদদাতা : ৭ই সেপ্টেম্বর হিন্দি এবং তামিল দুই ভাষাতেই বক্স অফিসে ‘ জাওয়ান ‘ মুক্তি পেতে চলেছে। অন্যদিকে রজনীকান্তের ‘ জেলর ‘ সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে , এমনই ঘোষণা করা হয়েছে। একই দিনে দুই সুপারস্টার এর সিনেমা মুক্তি পেতে চলেছে , সূত্রে খবর।

রজনীকান্তের জেলর মুভিটি তামিলনাড়ুতে ব্যাপক সাড়া ফেলেছিল। ৯০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল রজনীকান্তের জেলর। চার বছর পর সিনেমাহল গুলিতে ভিঁড় উপচে পড়েছিল, শুধুমাত্র রজনীকান্তকে দেখার জন্য। এই সিনেমা এতোটাই হিট করেছিল যার জন্য পরিচালক রজনীকান্তকে ১০০ কোটি টাকা পারিশ্রমিক দিয়েছে।

এবার সেই জেলর এবার হাতের মুঠোয় আসতে চলেছে।আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবিটি।এদিকে ৭ সেপ্টেম্বর গোটা দেশে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি জাওয়ান। ছবিটিতে দুই দক্ষিণী মেগা তারকা নয়নতারা এবং বিজয় থ্যালামূর্তি রয়েছেন।

এদিকে গদর-২ এখনও বক্স অফিসে বাজিমাত করেছে। অন্যদিকে রজনীকান্তের জেলর মাতিয়ে তুলেছে। এবার দেখার বিষয় হলো যে ৭ তারিখ কি ঘটতে চলেছে ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.