খেলাধুলা

এক নতুন অধ্যায় শুরু বিরাটের ! যুক্ত হচ্ছেন ওয়ার্ল্ড বোলিং লিগে

একাধিক নজিরের মালিক তিনি । ছুঁয়েছেন একাধিক মাইলফলক । তাঁর দল রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও এবারের আইপিএলে একেবারে অন্য উর্জায় দেখা যাচ্ছে । তবে এসবের মাঝেই আরো এক সুখবর বিরাট অনুরাগীদের জন্য । ওয়ার্ল্ড বোলিং লীগে, “স্ট্র্যাটেজিক ইনভেস্টর” হিসাবে নিযুক্ত করা হয়েছে বিরাটকে । বিরাটকে কৌশলগত পরামর্শদাতা হিসেবে ঘোষণা করেছে ডব্লিউবিএল । জানা গেছে , বিরাট এই পেশাদার লিগের সঙ্গে প্রথম বছর থেকেই যুক্ত হতে চলেছেন ।

বিরাটের জনপ্রিয়তাকে কাজে লাগাতেই ডব্লিউবিএলে তাঁকে যুক্ত করা হয়েছে বলে খবর । উল্লেখ্য, এই ওয়ার্ল্ড বোলিং লিগের সঙ্গে সরাসরি ক্রিকেটের বোলিংয়ের কোনও সম্পর্ক নেই।

লিগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে হতে চলেছে এই ওয়ার্ল্ড বোলিং লীগ । লিগ স্পোর্টস কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও আদি কে মিশ্র জানিয়েছেন , “যখন আবিষ্কার করি, তখনই বিরাটকে ডব্লিউবিএলে যুক্ত করার কথা ভাবি। খেলাধুলার প্রতি বিরাটের অবদান আমাদের অনুপ্রেরণা। এটাকেই আমরা কাজে লাগাতে চাই। বোলিং একটা ঘুমন্ত দৈত্যের মতো। আমরা তাকে জাগানোর জন্য প্রস্তুত। বোলিংয়ের বিশ্বব্যাপী উন্নতিই আমাদের লক্ষ্য।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.