বিনোদন

আব্রামের ১২তম জন্মদিন: বাবা শাহরুখ ছাড়াই কাটল ছোট ছেলের বিশেষ দিন!

দেখতে দেখতে ১২টি বসন্ত পেরিয়ে গেল শাহরুখ-গৌরী খানের কনিষ্ঠ পুত্র আব্রাম খান। বাবার চোখের মণি, সব সময়ই শাহরুখের সঙ্গেই দেখা যায় ফুটফুটে আব্রামকে। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে আসা এই সন্তানকে নিয়ে বরাবরই বিশেষ যত্নশীল শাহরুখ। যদিও শান্তশিষ্ট দেখতে হলেও, আব্রামের দুরন্তপনা সামলাতে ন্যানিদের হিমশিম খেতে হয় বলে জানিয়েছিলেন কিং খান নিজেই। বড় হয়ে আব্রাম সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে, এমনটাই আশা তার। কিন্তু এবারের জন্মদিনে আব্রামের পাশে ছিলেন না বাবা শাহরুখ।
বাবার পর যার সঙ্গে আব্রামকে সবচেয়ে বেশি দেখা যায়, তিনি হলেন দিদি সুহানা খান। ভাইয়ের জন্মদিনে মা গৌরী ও দিদি সুহানা একসঙ্গে উপস্থিত ছিলেন। মুম্বইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আয়োজন করা হয়েছিল আব্রামের এবারের জন্মদিন উদযাপন। এনএমএসি-র অফিসিয়াল ইনস্টাগ্রামে এই উদযাপনের কিছু ঝলক পোস্ট করা হয়েছে। সেখানে গৌরী খান, সুহানা খান এবং তাদের গোটা পরিবারকে আপ্যায়ন করার আনন্দের কথা জানানো হয়েছে।
সাধারণ তারকাসন্তানদের জন্মদিনে যে ধরনের জাঁকজমকপূর্ণ আয়োজন থাকে, আব্রামের জন্মদিনে তেমন কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি ছিল আব্রামের পছন্দের খাবার – পিৎজা, নানা ধরনের মিষ্টি এবং তার প্রিয় কেক। তবে এই সবকিছুর মধ্যেও সকলের চোখ খুঁজেছে শাহরুখকে। ছোট ছেলের জন্মদিনে অনুপস্থিত ছিলেন শাহরুখ এবং বড় ছেলে আরিয়ান। শোনা যাচ্ছে, আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই নাকি আব্রামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.