বিনোদন

জটিলতা কাটিয়ে পর্দায় আসতে চলেছে ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমা

ফের ফেডারেশনের সঙ্গে সমস্যায় থমকে গিয়েছিল ছাত্র-ছাত্রীদের নির্মিত সিনেমা ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’। তবে বহু জল্পনার পর অবশেষে বড় পর্দা এই সিনেমা মুক্তির ছাড়পত্র পেল এই সিনেমা। তড়িঘড়ি পোস্টার বানানো সম্ভব না হয় বিবৃতি দিয়ে সেই খবর জানালো সিনেমা নির্মাতারা। কবে মুক্তি পাবে এই সিনেমা?

প্রথম দিকে স্থির হয়েছিল এই সিনেমা শিশু দিবসে অর্থাৎ ১৪ই নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। তবে ফেডারেশনের বাধায় ও সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় আটকে যায় এই সিনেমার গতিপথ। সম্প্রতির সময় বারংবার সামনে এসেছে কিভাবে ফেডারেশনের সঙ্গে তারকাদের অশান্তির ফলে কাজের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হয়েছে। এবার ফের সামনে এলো ফেডারেশনের সংঘাত। ‘দি একাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমা তৈরি হয়েছিল এসআরএফটিআই’এর ছাত্র-ছাত্রীদের উদ্যোগে। এমনকি ফেডারেশনের কোন সাহায্য ছাড়াই নিজেদের পকেটের টাকা দিয়ে পড়ুয়ারা এই সিনেমা তৈরি করেছে।

তবে সেখানেই তৈরি হয়েছে সমস্যা। ফেডারেশন দাবি করেছে তাদের কর্মীদের ছাড়া এই সিনেমা কিভাবে তৈরি করা হলো। যেটা কোন ভাবেই মানতে নারাজ তারা। এমনকি এর আগে সেন্সর বোর্ডের তরফেও এই সিনেমা মুক্তির ক্ষেত্রে বাধা এসেছিল। পাশাপাশি তার জন্য সেই সেন্সর বোর্ডের নির্দেশ অনুসারে একাধিক সিন কেটে ফেলা হয়েছিল। তবে তারপরেও বাধা না সরে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিল সিনেমার পরিচালক জয়ব্রত দাস। তবে অবশেষে তারা ফেডারেশনের সাথে বৈঠকের মাধ্যমে সেই সমস্যা সমাধান করেন। একই সঙ্গে স্থির হয় এই সিনেমার মুক্তির তারিখ।

এতদিন জটিলতার কারণে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ায় আর একটু দেরি করতেন নারাজ সিনেমা নির্মাতারা। তার জন্য এক্কেবারে তড়িঘড়ি একুশে নভেম্বর বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এরই মধ্যে চালু হয়ে গিয়েছে এই সিনেমার অগ্রিম বুকিং। তবে বহু জটিলতার পর এই সিনেমা পর্দায় আসার পর মানুষের মনে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। তবে খুশির বিষয় এটাই হলো যে ছাত্র-ছাত্রীদের ঘাম ঝরিয়ে তৈরি এই সিনেমা অবশেষে দর্শকের কাছে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.