বিনোদন

‘দৃশ্যম ৩’ নিয়ে এল চমক! অজয় দেবগনের কামব্যাক, পরিচালনায় অভিষেক পাঠক

২০১৫ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি’ দৃশ্যম’ এবং ২০২২ সালে মুক্ত ‘দৃশ্যম ২’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার আসছে প্রতীক্ষিত দৃশ্যম ৩। বিজয় সালগাঁওকারের চরিত্রে আবারও ফিরছেন অজয় দেবগন, আর পরিচালনার দায়িত্বে থাকছেন অভিষেক পাঠক। একটি সংবাদ সংস্থার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, প্যানোরমা স্টুডিও এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দৃশ্যম ৩-এর প্রস্তুতির কথা।

২৯ মে বম্বে স্টক এক্সচেঞ্জে প্যানোরমা স্টুডিওর তরফে পাঠানো একটি চিঠির মাধ্যমে জানানো হয়, প্যানোরমা স্টুডিও ডিজিটাল ১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে দৃশ্যম ৩ নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা। প্রথম দুই পর্বে দুর্দান্ত সাফল্যের পর ‘দৃশ্যম ৩’-এ আবারও একই পরিচালক-অভিনেতা জুটির রিইউনিয়ন ঘটতে চলেছে। দর্শকরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিজয় সালগাঁওকারের জীবনের নতুন অধ্যায় দেখার জন্য। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখেই নির্মিত হবে ছবির তৃতীয় পর্ব। তবে শুটিং কবে থেকে শুরু হবে বা ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে দক্ষিণ ভারতীয় সুপারস্টার মোহনলাল এবং পরিচালক জিথু জোসেফের পরিচালনায় মালায়ালাম ভাষায় ‘দৃশ্যম ৩’ তৈরির খবর ছিল। এমনকি হিন্দি ভাষায় সেই ছবির মুক্তির পরিকল্পনাও সামনে এসেছিল, যার ফলে বলিউডে দৃশ্যম ৩-এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে হিন্দি দৃশ্যম ৩ তৈরির ঘোষণা আনুষ্ঠানিকভাবে করল প্যানোরমা স্টুডিও। সিনেপ্রেমীদের এখন অপেক্ষা কেবল একটাই, কবে রূপালী পর্দায় ফিরবেন বিজয় সালগাঁওকার, আর কোন নতুন রহস্যের মুখোমুখি হতে হবে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.