দিলজিৎ দোসাঞ্জ একদিকে যেমন গায়ক তেমনি আরেক দিকে তিনি হলেন নামকরা অভিনেতা। তিনি কোন বলিউড তারকাদের থেকে কোন অংশেই কম নন বলে মনে করা হয়। তবে এই গায়ক কখনোই নিজের ব্যক্তিগত জীবনকে কারোর সামনে আনেননি। যদিও তার বাবা-মায়ের বিচ্ছেদের কথা কয়েকদিন আগে শোনা যায, যখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। তবে একাধারে গায়ক এবং নায়ক এই দিলজিতের প্রেম জীবন নিয়ে কখনো কোন কথা শোনা যায় না। তবে এবার জানা যাচ্ছে তিনি নাকি বিবাহিত এবং তার একটি পুত্রসন্তানও রয়েছে।
দিলজিৎ হলেন এমন একজন ব্যক্তি যিনি খুব কম কথা বলেন বলে দাবি তার এক ঘনিষ্ঠ বন্ধু। ফলে তার স্ত্রী বা পুত্রর কথা সেই ভাবে জানতে পারেনি কেউ। তার এই ঘনিষ্ঠ বন্ধুর মুখ থেকেই শোনা যায় তার স্ত্রী এবং পুত্রের কথা যারাআমেরিকায় থাকেন। এছাড়া ‘গুড নিউজ’ নামক ছবিতে অভিনেত্রী কিয়ারা আডবানি একবার সংবাদমাধ্যমের সামনে বলে ফেলেছিলেন যে এই ছবিতে অভিনয়কারী চারজন ব্যক্তির মধ্যে তিনি ছাড়া বাকি তিনজনেরই সন্তান রয়েছে।এই তিনজনের মধ্যেই ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। তিনি তখন এই কথার কোন প্রতিবাদও সেইভাবে করেননি।
৪০ বছর দিলজিতের জন্ম পাঞ্জাবে ১৯৮৪ সালে। পাঞ্জাবি এই শিল্পীর ২০০২ সালে ‘দিল’ নামক অ্যালবাম দিয়ে তার যাত্রা শুরু করেন। ‘উড়তা পাঞ্জাব’ ছবির মাধ্যমে বলিউডে দিলজিৎ নিজের জায়গা করে নেন। এরপর দিলজিৎ’ফিলৌরি’, ‘সুরমার’ মতো ছবিতেও যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকায় কাজ করেছেন।







