জেলা

“আইসি লিটনকে চ্যালেঞ্জ তৃণমূল ছাত্রনেতার! অনুব্রতর পথেই হাঁটলেন বিক্রমজিৎ”

বীরভূমের রাজনীতিতে ফের উত্তেজনা। অনুব্রত মণ্ডলের বিতর্কিত অডিও ফাঁসের রেশ কাটতে না কাটতেই এবার অনুব্রত অনুগামী তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ ফোনে ও ভিডিও বার্তায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে তীব্র আক্রমণ করলেন।

এক ভাইরাল ভিডিওতে বিক্রমজিৎ বলেন, “লিটন হালদারের দম থাকলে সত্যিটা সামনে আনুক। তিনি অনুব্রতর শক্তিকে দমন করতে চেয়েছেন। গলা এডিট করে বাজারে ছড়ানো হয়েছে।” শুধু এখানেই থামেননি ছাত্রনেতা, তিনি আরও চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আমি অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দাও। তুমি তো সরকারি কর্মী!”

এর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় গালাগাল করার অভিযোগ ওঠে। সেই অডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। তৃণমূল কংগ্রেসের চাপেই পরে অনুব্রত ক্ষমা চেয়ে নেন। কিন্তু তার আগেই পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিক্রমজিতের এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিল। যদিও পরে তিনি বলেন, “কারও ভাবাবেগে আঘাত পেলে আমি দুঃখিত।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি অনুব্রতর মতো নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেওয়া হয়, তবে সমাজবিরোধীদের নিশানায় পুলিশ প্রশাসনই পরিণত হবে। তাদের ভাষায়, “ছোট, বড় নেতারা তখন সাহস পেয়ে যাবে পুলিশকে টার্গেট করতে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.