জেলা

বারাসাতে পুকুর থেকে নাবালকের দেহ উদ্ধার, ক্ষোভের মুখে পৌর মাতা

বারাসাতের হৃদয়পুরে চাঞ্চল্যকর ঘটনা। রবিবার সকালে নিখোঁজ হওয়া এক নাবালকের দেহ উদ্ধার হল সোমবার গভীর রাতে শিবতলা সংলগ্ন পুকুর থেকে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোক ছাপিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের সরাসরি অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুর সংস্কারের দাবি জানিয়েও কোনো ব্যবস্থা নেননি সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর মাতা শুক্লা ঘোষ।

জানা গিয়েছে, ৩১ নম্বর ওয়ার্ডের কৈলাসনগর মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা ওই বালক রবিবার সকাল ১১টা নাগাদ শেষবারকে পুকুরের আশপাশে ঘুরতে দেখা যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি সে। উদ্বিগ্ন পরিবার খবর দেয় বারাসাত থানার পুলিশকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে পুকুরের ধার ঘেঁষেই ঘোরাফেরা করছিল বালক। তদন্ত চলাকালীন ওই পুকুরেই পাওয়া যায় শিশুটির জুতো। রাতভর খোঁজাখুঁজির পর অবশেষে সোমবার গভীর রাতে ভেসে ওঠে তার নিথর দেহ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার আবেদন জানিয়েও ওই পুকুর সংস্কার হয়নি। পাড় বাঁধাই বা সুরক্ষা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলে দাবি তুলেছেন তারা। ক্ষুব্ধ এলাকাবাসীর কথায়, “যদি পৌর মাতা শুক্লা ঘোষ দায়িত্ব নিয়ে ব্যবস্থা নিতেন, তাহলে আজ এই শিশুর প্রাণ যেত না।”

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত হাসপাতালে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, আর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.