চাকরি

মাধ্যমিক পাশেই বিএসএফে মিলবে সরকারি চাকরি, লাগবে না ইন্টারভিউ! জানুন বিস্তারিত  

 

আপনি যদি একজন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কেন্দ্র নিয়ে এসেছে একটি সুখবর। বিস্তারিত আলোচনা করা হলো নিচে।

 

শূন্যপদ গুলির নাম ও নিয়োগকারী সংস্থা:-কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ডিপার্টমেন্টে বেশ কিছু সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘সি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শূন্য পথগুলি হলো

১) Constable (Kennel man)

২) Head Constable(Veterinary)

 

শিক্ষাগত যোগ্যতা ও বয়সের পরিসীমা:-

Constable (Kennel man)-

এই পদে আবেদন করতে গেলে চাকরিপ্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা তার কোনো সমমানের পরীক্ষা পাস করে থাকতে হবে।সেই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত  Veterinary Hospitals/Dispensery/College/Animal Farm এ কমকরে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা হতে হবে ১৬৫ৎসেমি  এবং ছাতির দৈর্ঘ্য হতে হবে ৭৬-৮১ সেমি। এবং মহিলা আবেদনকারী দের ক্ষেত্রে দৈহিক উচ্চতা হতে হবে ১৫০ সেমি। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীকে।প্রার্থীদের চাকরিতে নিয়োগ করার পর প্রতি মাসে 7th pay commission অনুযায়ী ২১,৭০০-৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

Head Constable(Veterinary)-

এই পদে আবেদন করতে গেলে চাকরির পর থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমমানের কোন পরীক্ষায় পাশ করে থাকতে হবে।সেই সঙ্গে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ১ বছরের Veterinary Stock Assistant এর কোর্স Complete করে থাকতে হবে। এছাড়াও পুরুষ আবেদনকারীদের ক্ষেত্রে দৈহিক উচ্চতা হতে হবে ১৬৫ সেমি এবং ছাতির দৈর্ঘ্য হতে হবে ৭৬-৮১ সেমি। এবং মহিলা আবেদনকারী দের ক্ষেত্রে দৈহিক উচ্চতা হতে হবে ১৫০ সেমি। প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।প্রতি মাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

 

আবেদনের পদ্ধতি:-

উপরোক্ত শূন্য পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

১) প্রথমে এই প্রতিবেদনের একেবারে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে সরাসরি ক্লিক করে অথবা google search box এ সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in লিখে search করতে হবে।

২) এরপর ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তাদেরকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

৩) এরপর যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তারা রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে যে User Id ও Password টি দেওয়া হবে সেটি দিয়ে Login করবেন আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তারা আগের বারের দেওয়া User Id ও Password দিয়েই Login করবেন।

৪) Login করা হয়ে গেলে একটি অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম আসবে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, বয়স, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে এবং তার সঙ্গে যে পদের জন্য আবেদন করেছেন সেটিকে এবং তার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতাকে সিলেক্ট করে next button এ ক্লিক করতে হবে।

৫) এরপর একে একে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবারও next button এ ক্লিক করতে হবে।

৬) সবশেষে যদি কোনো প্রকার আবেদন মূল্য নির্ধারিত থাকে তাহলে তা অনলাইনের মাধ্যমে জমা দিয়ে তারপর আর যদি কোনো প্রকার আবেদন মূল্য নির্ধারিত না থাকে তাহলে ডকুমেন্টস আপলোড করার পরই সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের এক কপি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দিতে হবে মেডিকেল টেস্টের দিন এটি সঙ্গে করে নিয়ে যেতে হবে।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস:- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস ১)স্ক্যান করে দিতে হবে।

বয়সে প্রমান পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।

২)আধার কার্ড

৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট।

৪) ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট।

৫) কোনো কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

৬) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

৭) আবেদনকারীর নিজস্ব সিগনেচার।

প্রার্থী বাছাই পদ্ধতি:-

এখানে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ না নিয়েই সরাসরি মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। এতে যারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হবেন তাদেরকে বাছাই করে জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আবেদন করার শেষ তারিখ:-কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ডিপার্টমেন্টে কনস্টেবল ও হেড কনস্টেবল পদে কর্মী নিয়োগ করার জন্য গত ২৪/০১/২০২৩ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ২২/০২/২০২৩ পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.