বিনোদন

জামাইষষ্ঠী তে বাবা – মা হলেন পরম -পিয়া, শুভেচ্ছা ভক্তদের

টলিউড অভিনেতা পরমব্রত
চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর পরিবারে এলো নতুন সদস্য। জামাইষষ্ঠীর দিনেই বাবা হলেন পরমব্রত, তাঁদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পিয়া। মা এবং সন্তান, দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
পরমব্রতর জন্মদিনের আগেই সেরা উপহার।
এই খবরটি পরমব্রত ও পিয়ার ভক্তদের জন্য দ্বিগুণ আনন্দের। কারণ, ২৭ জুন পরমব্রতর জন্মদিন। আর তার আগেই এই সুখবর তাঁদের জীবনে এক নতুন মাত্রা যোগ করল।

ভালোবাসার দিনে সুখবর, জামাইষষ্ঠীতে আগমন।
গত ফেব্রুয়ারিতেই এই সুখবর দিয়েছিলেন পরমব্রত ও পিয়া। ভ্যালেন্টাইনস ডে-র ঠিক পরের দিন সোশ্যাল মিডিয়ায় চারটি ছবি পোস্ট করে পিয়া জানিয়েছিলেন তাঁদের জীবনে এক ছোট্ট প্রাণের আগমনের কথা। সেই পোস্টে পিয়া লিখেছিলেন, প্রথম ছবিটি তাঁদের নিজেদের, দ্বিতীয়টি তাঁদের বড় সন্তান নিনা, তৃতীয়টি বাঘা এবং চতুর্থ ছবি দিয়ে তিনি জানান, তাঁদের ভালোবাসা বাড়ছে, খুব শীঘ্রই ছোট সন্তান আসতে চলেছে। সেই অপেক্ষার অবসান হলো জামাইষষ্ঠীর এই শুভ দিনে।
২০২৩ সালের নভেম্বরে আইনি বিয়ে করেছিলেন পরমব্রত ও পিয়া। তাঁদের বিয়ের খবর সামনে আসতেই তুমুল আলোচনা শুরু হয়েছিল টলিউড পাড়ায়। তবে সেই সব আলোচনাকে দূরে সরিয়ে রেখে পরমব্রত ও পিয়া বরাবরই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত ছিলেন। এবার তাঁদের পরিবারে নতুন সদস্য আসায় সেই আনন্দের পরিধি আরও বাড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.