Uncategorizedদেশ

সিকিমের ধস বিপর্যস্ত পর্যটক, প্রাণ হারাল ৩ সেনা

রবিবার দিনভর বৃষ্টির পর সোমবার আবহাওয়া ঠিক হতেই পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু করে প্রশাসন। তারই মধ্যে সেনা ছাউনিতে ধস নামে। ফলে সেখানে পরিস্থিতি আরো প্রতিকূল হয়ে উঠেছে।

এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু পর্যটক আটকে পরেছে লাচুঙে। যার জন্য তৎপরতার সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করেছে। তবে শুধুমাত্র প্রশাসনই নয় উদ্ধার কাজে হাত লাগিয়েছে লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যেরাও। এখনও পর্যন্ত ১৮টি গাড়িতে করে প্রায় শতাধিকের বেশি মানুষকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি সেনাঘাঁটিতে ধস নেমে যাওয়ায় প্রাণ হারিয়েছেন ৩ জন সেনা। প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.