দেশ

ইসকনকে ভারতে নিষিদ্ধ করার দাবি, চলছে জোরালো প্রতিবাদ।

সারা বিশ্বব্যাপী হিন্দু ধর্ম ছড়ানোর জন্য বিখ্যাত ইসকন। এবার তাদের বিরুদ্ধেই উঠলো ভারত থেকে নিষিদ্ধ করার দাবি। ৯ নভেম্বর হিউস্টনে অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা। তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। ইসকন কর্তৃপক্ষ ওড়িশা সরকার এবং পুরীর গজপতি মহারাজকে আশ্বস্ত করেছিল যে নির্ধারিত সময়ের বাইরে কোনো রথযাত্রা আয়োজন করা হবে না। তবে ইসকন বিরুদ্ধে অভিযোগ ওঠে হিউস্টনে অনুষ্ঠিত রথযাত্রায় প্রথাগত ভাবে যে মূর্তি রাখা হয় অর্থাৎ ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি অন্তর্ভুক্ত ছিলনা। যা অনেকের ক্ষেত্রেই ঐতিহ্যবিরোধী হয়ে দাঁড়ায়।

যদিও ইসকন আয়োজিত ‘আনন্দের উৎসব’এর রথযাত্রার সময় স্থানীয় জনগণের উদ্বেগের পর অনুষ্ঠানটি পরিকল্পনা অনুযায়ী না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি সম্পর্কে পুরীর গোবর্ধন পীঠের মুখপাত্র মাতৃপ্রসাদ মিশ্র বলেন, “এটি ধর্মবিরোধী কর্মসূচি। ভারতব্যাপী ইসকনকে নিষিদ্ধ করা উচিত। তারা আমাদের ধর্ম নিয়ে ষড়যন্ত্র করেছে।”

ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, এই বিষয়ে সম্পূর্ন সিদ্ধান্ত শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন নেবে, রাজ্য সরকার সেই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেবে। ইসকনের হিউস্টন শাখা তাদের ওয়েবসাইটে বিষয়টি নিয়ে পোস্ট করে জানিয়েছেন তারা আগে মূর্তি নিয়ে রথযাত্রা আয়োজনের পরিকল্পনা করেছিল, তবে স্থানীয়দের উদ্বেগের কারণে তা পরিবর্তন করা হয়।

আগামী মাসে ভারতের ইসকন এবং পুরীর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ঐতিহ্য এবং ভক্তদের ইচ্ছা অনুযায়ী সমাধান খোঁজা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.