রাজনীতি

ডায়মন্ড হারবারে ফিরে নয়া কর্মসূচীর ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা নির্বাচনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতি থেকে ছুটি নিয়েছিলেন। চোখের সমস্যার কারনে অস্ত্র পাচারের পর ফের সক্রিয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবার এমপি কাপের বদলে এবার স্বাস্থ্য শিবির আয়োজন করার ঘোষণা করলেন তৃণমূলের সেকেন্ড ম্যান।

শারীরিক অসুস্থতার কারণে শারীরিক বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে চোখের অপারেশন সেরে মার্কিন মুলুক থেকে ফিরেই নিজের গড়ে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমেই নিজের কেন্দ্রের মানুষের স্বাস্থ্যের দিকে নজর দিলেন তিনি। তাই এ বছর এমপি বাতিল করে স্বাস্থ্য আয়োজনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেন। এমনকি তার কড়া নির্দেশ ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে শিবির চালু করতে হবে।

ডায়মন্ড হারবারে আমতলায় কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি নির্দেশ দেন তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা কেন্দ্রের ২৫০ থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খোলার জন্য। এই শিবির গুলিতে পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। যেখানে পরিষেবা দিতে উপস্থিত থাকবে প্রায় ৫০০ থেকে ৬০০ জন ডাক্তার। এছাড়াও এলাকার মানুষের সমস্যা জানতে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এমনকি সেই হেল্প ডেস্ক রাখা থাকবে সাংসদ অফিসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.