এই শীতের আমেজে কার না ভালো লাগে নলেন গুড়ের পিঠে খেতে পৌষমাস পরে গেছে আর বাঙালির মন নতুন বছরে পৌষ সংক্রান্তিতে পিঠে খাবার জন্য অধীর আগ্রহে ফসে রয়েছে। কিন্তু আপনার কী জানেন পৌষ পূর্ণিমা কবে? কতক্ষণ থাকবে পূর্ণিমার তিথি? জেনেনিন এখনি
আর কিছু দিন পরই নতুন বছর শুরু হবে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই আছে পৌষ পূর্ণিমা। সেটাই বছরের প্রথম পূর্ণিমা। বছরের প্রথম পূর্ণিমা পড়েছে ১৩ জানুয়ারি, সোমবার আর ১৪ জানুয়ারি। ১৩ তারিখ ভোর ৫.০৩ মিনিটে শুরু হবে পৌষ পূর্ণিমা আর পরদিন অর্থাৎ ১৪ জানুয়ারি মঙ্গলবার এবং ১৩ জানুয়ারি সোমবার সন্ধিস্থলে কাকভোর ৩.৫৬ মিনিট পর্যন্ত থাকবে পৌষ পূর্ণিমা।
পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় WOLF MOON। প্রাচীন কাল থেকে এই নামকরণ করা হয়ে এসেছে। মনে করা হয় এই পূর্ণিমায় চাঁদের আলোয় একসঙ্গে ডেকে ওঠে নেকড়ের দল।
পৌষ পূর্ণিমা অত্যন্ত পুণ্যদায়ী। এই তিথিতে পুণ্যনদীতে স্নান, দানধ্যান, মন্দিরে পুজো নিবেদন করলে শুভ ফল লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস।







