বিনোদন

সুশান্ত মৃত্যু মামলায় স্বস্তি রিয়ার, শিথিল হল বিদেশযাত্রার নিষেধাজ্ঞা

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় দীর্ঘ আইনি টানাপোড়েনের পর অবশেষে বড়সড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে অভিনেতার রহস্যজনক মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। এমনকি এনডিপিএস মামলায় রিয়া এবং তাঁর ভাইকেও গ্রেপ্তার করা হয়।

তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই তদন্ত চলাকালীন জারি করা হয় রিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস। যার ফলে এতদিন বিদেশে যেতে পারছিলেন না অভিনেত্রী। তবে এবার সেই নিষেধাজ্ঞা অনেকটাই শিথিল হল। এনডিপিএস আদালতের নির্দেশে ১ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশ সফরের অনুমতি মিলেছে রিয়ার। যদিও তিনি আমেরিকা যেতে পারবেন না। তবে শ্রীলঙ্কা, ইউরোপ এবং সার্বিয়ায় যাতায়াতের ছাড়পত্র মিলেছে তাঁর। জানা গিয়েছে, একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন রিয়া। সেই কারণেই বিদেশ সফরের জন্য এনডিপিএস আদালতে ভিসা ও পাসপোর্ট ফেরতের আবেদন জানান তিনি। আদালত তাঁর সেই আবেদন মঞ্জুর করেছে।

উল্লেখ্য, বম্বে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রিয়াকে নির্দোষ বলেই চিহ্নিত করেছে। সিবিআইয়ের তদন্ত রিপোর্টেও বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন। খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই রায়ের পর দীর্ঘদিন পর কাজে ফিরতে চলেছেন রিয়া চক্রবর্তী। আন্তর্জাতিক স্তরে কাজের সুযোগকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.