খেলাধুলা

ফুটবলের পথে এবার ক্রিকেট, ক্লাব বিশ্বকাপ আনতে মরিয়া ইসিবি

ফুটবলের জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যকে সামনে রেখে এবার ক্রিকেটেও কি আসতে চলেছে ক্লাব বিশ্বকাপ? এমন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নানা ফ্র্যাঞ্চাইজি লিগের সফলতা এবং ক্রিকেটের ক্রমবর্ধমান বাজারকে মাথায় রেখে এবার একটি বৈশ্বিক ক্লাব টুর্নামেন্ট আয়োজনের তোড়জোড় শুরু করেছে ইসিবি। তাদের ভাবনায় রয়েছে ‘বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ’ নামে এক নতুন প্রতিযোগিতা, যেখানে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলিকে এক মঞ্চে আনা হবে।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মিলে আয়োজন করেছিল ‘চ্যাম্পিয়ন্স লিগ টি২০’। যদিও তেমন জনপ্রিয়তা বা বাণিজ্যিক লাভ না হওয়ায় সেই টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। তবে এখন পরিস্থিতি বদলেছে। ইংল্যান্ডে ‘দ্য হানড্রেড’, দক্ষিণ আফ্রিকায় ‘এসএসটি২০’, এবং আমেরিকায় ‘মেজর লিগ ক্রিকেট’— এ ধরনের টুর্নামেন্টের সাফল্য নতুন আশার জন্ম দিয়েছে।

ইসিবি-র সিইও রিচার্ড গুল্ড মনে করছেন, “পুরুষ এবং মহিলাদের জন্য ক্লাব বিশ্বকাপ আয়োজনের এটাই সঠিক সময়। এটা ভবিষ্যতের দিকনির্দেশ।” যদিও এখনও পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবুও এর বাস্তবায়নে কিছু জটিলতা থেকেই যাচ্ছে।

বিশেষ করে ভারতীয় ক্রিকেটাররা আইপিএল ছাড়া অন্য কোনও লিগে অংশ নিতে পারেন না। অন্যদিকে, অনেক বিদেশি ক্রিকেটার একাধিক লিগে খেলার চুক্তিবদ্ধ। কে কোন দলে খেলবেন, মালিকানা সংঘাত ইত্যাদি সমস্যা অস্বীকার করা যাচ্ছে না। তবুও ইসিবি-র আশা, সময়ের সঙ্গে এসব সমস্যার সমাধান সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.