বিনোদন

ফের টলিপাড়ায় বাধা প্রাপ্ত কিংশুক দে, অনির্বাণ ভট্টাচার্যদের শ্যুটিং

বছর ঘুরতে চলল তবে এখনো পর্যন্ত টলিপাড়ায় থামল না ফেডারেশন গিল্ডের ঝামেলা। কলাকুশলীদের সঙ্গে ফেডারেশন গিল্ডের জটিলতা যেন কাটছে না। তার জন্য ফের বাঁধাপ্রাপ্ত হলো একাধিক পরিচালকের শ্যুটিংয়ের কাজ। এই কোপের মধ্যে পরল কিংশুক দে, অনির্বাণ ভট্টাচার্য সহ একাধিক পরিচালক।

হাইকোর্টের নির্দেশের পরেও টলি পাড়ায় যেন কাটছেই না অচলাবস্থা। পরিচালক কিংশুক দে প্রথম দিকে শ্যুটিংয়ের ক্ষেত্রে বাধা প্রাপ্ত না হলেও ৮০ শতাংশ শেষ হওয়ার পরে আর শ্যুটিং ঘিরে তৈরি হয় জটিলতা। এর আগে বন্ধ হয়ে গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিও শ্যুটিং। এমনকি একই সঙ্গে বাধার মুখে পরেছে পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরীর শ্যুটিং। এই অচলাবস্থায় শুটিংস্পটে হাজির হয়েছিলেন অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী ও অন্যান্য কলাকুশলীরা।

এই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, “আমরা যদি দোষী হই তাহলে সেটা আমাদের মুখের উপর কেন বলা হচ্ছে না। আমরা তো বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে কথা বলছি। কী অপরাধ করেছি তা আমাদের সরাসরি কেন জানানো হচ্ছে না সেটাই প্রশ্ন। প্রশ্ন করছি বলেই হয়তো সমস্যার মুখোমুখি হচ্ছি। আমিও শুনেছি এই কথা। তবে শুধু মিথ্যা বললেই তো হবে না তা প্রমাণ করতে হবে। আমার মাস্টারমশাইরা আমায় ছোটবেলা থেকে শিখিয়ে এলেন, প্রশ্ন করো। এখন প্রশ্ন করে দেখলাম, যে প্রশ্ন করার থেকে বড় অপরাধ আর কিছুই হতে পারে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.