বলিউডে বহু বাংলা ইন্ডাস্ট্রির তারকাকে কাজ করতে দেখা গিয়েছে। এতদিন এটা ট্রেন থাকলেও এবার সেই ট্রেনটি কিন্তু বদল ঘটছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রর পর বাংলা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন বলিউড তারকা শরমন জোশী। তবে নায়িকা হিসেবে কোন টলিউড ইন্ডাস্ট্রির সুন্দরীকে দেখা যাবে অভিনেতার বিপরীতে? এছাড়াও আর কি চমক থাকছে এই সিনেমায়?
সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্র ‘ফেরা’ সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন। সঞ্জয় মিশ্র হল প্রথম বলে তারকা যিনি টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। এবার সেই তালিকায় দ্বিতীয় নাম হিসেবে উঠে আসতে চলেছে শরমন জোশীর নাম। টলিউড ইন্ডাস্ট্রিতে বলি তারকাদের আগমনে মানুষের মধ্যেই উন্মাদনা আকাশছোঁয়া বললে খুব একটা ভুল বলা হবেনা। ‘থ্রি ‘ইডিওটস’ খ্যাত শরমন যোশী এবার ‘ভালোবাসার মরসুম’ সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন। এরই মধ্যে চরিত্র ফুটে তুলতে বলি তারকা বাংলা ভাষায় প্রশিক্ষণ নেওয়া শুরু করে দিয়েছে।
চলচ্চিত্র জগতে অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী পথ চলা শুরু করেন ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে। তারপর থেকে একের পর এক তারকার সঙ্গে কাজ করেছেন নায়িকা। এবার বাংলা সিনেমাতেই অভিনেত্রী জুটি বাঁধবেন জনপ্রিয় বলি দরকার সঙ্গে। যার জন্য ব্যাপকভাবে উচ্ছ্বাসের বিষয় সকলকে জানিয়েছেন নায়িকা। এছাড়াও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন বাংলাদেশ অভিনেতা খাইরুল বাসারকে। এই সিনেমা পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন এম এন রাজ। এমনকি প্রযোজনার দায়িত্ব সামলাবে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। এই সিনেমা পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে দর্শক মহল।







