দেশ

জীবন বাঁচাতে আট তলা থেকে থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

জীবন বাঁচাতে ঝাঁপ আট তলা থেকে ! দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩ এর ঘটনা । সেখানকার এক আবাসনে হঠাৎই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । বিধ্বংসী আগুনের কবলে চলে আসে বহুতলের একাংশ । আগুনের কবলে প্রাণ যায় ৩ জনের ।

স্থানীয় সূত্রে খবর , মঙ্গলবার সকালে প্রায় ১০ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । এবং কিছুক্ষণের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলের একাংশ জুড়ে । আপাতত দমকলের ৮ টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে বহুতলের আগুন ।

কিন্তু দমকল বাহিনী পৌঁছানোর আগেই আগুন যখন বহুতলের একাংশ গ্রাস করে ফেলে , তখন ভয়ের জেরে আবাসনেরই তিন বাসিন্দা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন । আগুনের বিধ্বংসী রূপ দেখে , ভয়ে আট তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে দেন ওই আবাসনেরই যাদব পরিবারের দুই খুদে । আগুন থেকে বাঁচতে ঝাঁপ দেন তারা। তাদের পিছন পিছন ঝাঁপ দেন তাদের বাবাও ।

তারা ঝাঁপ দিলে সটান নীচে গিয়ে পড়েন। তারপর স্থানীয়রা , তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে , চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.