এক্কেবারে সিনেমা দৃশ্য যেন বাস্তব বাস্তব জীবনে সাক্ষী রইল বহু মানুষ। সেই ভাইরাল ভিডিও সকলের ফোনে পৌঁছতেই চক্ষু চরক গাছ। রেল ট্রাকের উপর দিয়ে চার চাকার গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এক মহিলা। যার জন্য ব্যাহত হয়েছে রেল পরিষেবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যে।
উত্তরপ্রদেশের বাসিন্দা রাভিকা সোনি, বয়স ৩৪। তিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সম্প্রতি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ছিলেন। তবে তাকে সংস্থা থেকে কোন কারনে ছাটাই করা হয়েছে। তারপরেই তিনি মদ্যপ অবস্থায়। তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় রেললাইনের উপর দিয়ে গাড়ি চালাতে শুরু করেন। এ যেন এক রুদ্ধশ্বাস সিনেমা দৃশ্য। গাড়ি রেল ট্রাকের উপর দিয়ে ছুটে চলেছে অন্যদিকে পেছনে বেশ কয়েকজন রেলকর্মী ও পুলিশ দৌড়ে চলেছে। বহু চেষ্টার পর এই গাড়িটিতে থামাতে সক্ষম হন তারা। তবে মহিলাকে গাড়ি থেকে বের করতে বহু বেগ পেতে হয় প্রশাসনকে। চলে এক প্রস্থ হাতাহাতি।
এরপর হাই ভোল্টেজ নাটকের অবশেষে পর্দা পরে, গ্রেফতার হয় মহিলা। তারপরেই এই ঘটনাকে কেন্দ্র করে রেলের তরফে জারি করা হয় হাই অ্যালার্ট। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহিলার এই আজব কান্ডের জন্য বেঙ্গালুরু-হায়দরাবাদ যাত্রীবাহী ট্রেন সহ প্রায় ১৫টি ট্রেনকে ঘুর পথে যেতে হয়। পাশাপাশি কিছু ট্রেনের পরিষেবা স্থগিত করা হয়। পুলিশ তদন্ত নেমে জানার চেষ্টা করছি মহিলা কি কোন ভাবে আত্মহত্যার চেষ্টা করছিল? নাকি এই ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে কোন ষড়যন্ত্র। তেলেঙ্গানা পুলিশ ও রেল কর্মীরা মিলে পুরো ঘটনা খতিয়ে দেখছে।







