সম্পর্কে মিষ্টতা বজায় রাখতে গেলে কথা বলাটা খুব জরুরি। কিন্তু হঠাৎই যদি ওপর পক্ষ থেকে কেউই চুপ করে যায় ? তখনই বাড়তে থাকে সম্পর্কে টানাপোড়েন ঠিক এমনই এক টানাপোড়েনের মাঝে পড়ে সহপাঠীর হাতে খুন সহপাঠী।
আর এমনটাই দেখা গেলো মধ্যপ্রদেশের ধার জেলায়। ক্লাস ১২এ পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধারের পরই বাড়তে থাকে চাঞ্চল্য। তদন্তে পুলিশ অধিকারিকেরা জানান, দেহটি মিলেছে, ধার জেলা থেকে খানিকটা দূরে উমারবান থানার অদূরে এক চাষের জমির উপরে। পুলিশের এডিসোনাল সুপারিন্টেন্ডেন্ট গীতেশ গার্গ জানিয়েছেন, তদন্তে মৃতা পড়ুয়ার এক সহপাঠীকে আটক করা হয়। অভিযোগ তিনি কিশোরীকে প্রায়ই উত্তক্ত করত। ফলত কিশোরী তার সাথে কথা বলা বন্ধ করে। সেই ক্ষোভে কিশোরীর সাথে প্রতিশোধ নেবার পরিকল্পনা করেছিল সে। তাই সুযোগ বুঝে একদিন কিশোরীকে দেখা করার জন্য দেখা করার জন্য ওই চাষের খেতে ডাকে ওই সহপাঠী কিশোর। সেখানেই ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর উপর হামলা চালায়। ওই ধারালো অস্ত্রের কোপে, অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় কিশোরীর। এই ঘটনার কথা ওই কিশোর পুলিশি জেরায় স্বীকার করে। এবং তারপরই পুলিশ ওই কিশোরকে আটক করে।






