জেলা

প্রতিশ্রুতি রাখতে মৃতা প্রেমিকাকে বিয়ে করলো প্রেমিক

আগামী অগ্রহায়ণে সাত পাকে ঘোরার কথা ছিল হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা সাগর বারিক ও মৌলি মন্ডলের। বিয়ের বেনারসিও কেনা হয়েছিল। সেই বেনারসি পরিয়েই চির বিদায় দেওয়া হল মৌলিকে।

আট বছরের সম্পর্ক ছিল বারিক ও মৌলির। সব কিছু ভালো চললেও ২০২৩ সালে মৌলির স্তন ক্যান্সার ধরা পড়ে। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত ছিল মৌলি। ২০২৪ সালের আগস্ট মাসে অস্ত্রপচার হয় মৌলির শরীরে। ধীরে ধীরে সুস্থ হচ্ছিল মৌলি। কিন্তু মার্চ মাসে চিকেন পক্স হওয়ায় মৌলি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিতে বন্ধ করে দেয়। শেষ রক্ষা আর হয়নি, বৃহস্পতিবার রাতেই চিরনিদ্রায় তলিয়ে যায় মৌলি। খবর পেয়েই প্রেমিকার বাড়িতে ছুটে যান সাগর। তারপরই সিদ্ধান্ত নেন প্রেমিকার বিয়ের স্বপ্ন তিনি পূরণ করবেন।

কথামত গোলাপের মালা ও আগে থেকে কিনে রাখা বেনারসি পরিয়ে সিঁদুর দান করে মৌলিকে বিয়ে করে সাগর। তারপর নিজের বাড়িতে নিয়ে গিয়ে সম্পূর্ণ বধূবরণের আচার পালন করেন। শেষে বাড়ির বউয়ের মর্যাদায় বিদায় দেন মৌলীর। সাগরের ভাই মুখাগ্নি করে তার বৌদির। সাগরের মা চাঁপা বারিক জানান,”ছেলেটা কীভাবে বাঁচবে জানি না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.