দেশ

অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনায় মুখ খুললো রাহুল গান্ধী

গতকাল ঘটে যাওয়া অন্ধ্রপ্রদেশের রেল দুর্ঘটনা নিয়ে সহানুভূতি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের সোশ্যাল মিডিয়া হেন্ডেলে আহত ও মৃতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

টুইট করে তিনি জানান,”গতকাল অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরামে ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবরে মর্মাহত। আমি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।আমি এই অঞ্চলের কংগ্রেস কর্মীদের অনুরোধ করছি ত্রাণ ও উদ্ধার কাজে প্রশাসনকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য”।

দেশে একের পর এক ঘটে যাচ্ছে রেল দুর্ঘটনা।তাও দুর্ঘটনা এড়ানোর জন্য বড়ো পদক্ষেপ নিচ্ছে না ভারতীয় রেল। দেশে একের পর এক উদ্বোধন হচ্ছে অত্যাধুনিক ট্রেন। কিন্তু যাত্রী সুরক্ষার কোনো পদক্ষেপ ই নিচ্ছে না ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.