দেশ

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে ৭দিনের জাতীয় ‌শোক পালনের নির্দেশ কেন্দ্রে সরকারের

আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ
মনমোহন সিং ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।
তাঁর মৃত্যুতে সারাদেশে ৭ দিনের জাতীয় শোক পালন করা হবে। এমনটাই ঘোষণা করছে কেন্দ্র সরকার।তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক শীর্ষ নেতা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

একজন অর্থনীতিবিদ, আরবিআই গভর্নর এবং প্রধানমন্ত্রী হিসাবে তাঁর দুর্দান্ত কাজের কথা আজও দেশের স্মরণে। তবে অনেকের মনে এদিন অন্য প্রশ্ন দেখা যাচ্ছে। বিশেষ করে শুক্রবার স্কুলগুলিতে ছুটি ঘোষণা হয়েছে কিনা। বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা শুক্রবার কিংবা অন্য দিন স্কুল বন্ধ থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রয়েছেন। এই জন্য ইন্টারনেটে ‘মনমোহন সিং ডেথ হলিডে’ এবং ‘আগামীকাল একটি জাতীয় ছুটি’-এর মতো সার্চ করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের সূত্রের কথায়, আজকের জন্য নির্ধারিত সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হবে। সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডাঃ মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা হবে। যাইহোক, সংবাদ লেখার সময় পর্যন্ত, কর্ণাটক এবং তেলেঙ্গানার স্কুলগুলি ২৭ ডিসেম্বর বন্ধ থাকবে বলে জানা গেছে। উত্তর প্রদেশ স্কুল বন্ধ এবং দিল্লিতে স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য নেই। সম্ভবত আগামী দিনগুলিতে আরও বেশ কিছু স্কুলে ছুটির ঘোষণা সংক্রান্ত কোনও আপডেট আসতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত সামনে আসেনি।

এছাড়াও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে ২৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করা হবে। তাঁর মৃত্যুতে সারা দেশে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে সারা ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। জাতীয় শোকের সময় কোনও আনুষ্ঠানিক বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার দিন বিদেশে সমস্ত ভারতীয় দূতাবাস এবং হাই কমিশনগুলিতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.