রাজ্যসাংস্কৃতিক

মায়াপুর ইসকনে মহাসমারোহে জগন্নাথের স্নানযাত্রা, দেশ-বিদেশের ভক্তদের উচ্ছ্বাস

নদিয়ার মায়াপুর ইসকন চত্বরে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হল মহাসমারোহে। এদিন রাজাপুরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে ইসকনের পক্ষ থেকে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। প্রভু জগন্নাথের স্নানযাত্রা ঘিরে মন্দির চত্বরে ভক্তদের ভিড় উপচে পড়ে।

এদিনের অনুষ্ঠানে দেশ-বিদেশের শতাধিক ভক্ত নিজের হাতে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে স্নান করান। ভক্তদের চোখে-মুখে ছিল আনন্দ ও শ্রদ্ধার অপূর্ব মেলবন্ধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। তিনি জানান, “প্রভু জগন্নাথ আজ স্নান গ্রহণ করেছেন, এরপর তিনি ‘জড়’ হন, অর্থাৎ বাইরের জগৎ থেকে কিছুদিনের জন্য অন্তর্মুখী হয়ে পড়েন। সেই সময় দৈতাপতিরা তাঁকে বিশেষ সেবাযত্নে রাখেন, যার ফলেই রথযাত্রা উপলক্ষে তিনি নতুন রূপে মাসির বাড়ির পথে রওনা দেবেন।”

ইসকনের পক্ষ থেকে ভক্তদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থাও করা হয়। স্নানযাত্রার এই অনুষ্ঠান ঘিরে মন্দির চত্বরজুড়ে তৈরি হয় এক অনন্য পবিত্র আবহ। কীর্তন, নৃত্য, মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মায়াপুর।

ইসকনের দাবি, স্নানযাত্রা শুধু একটি আচার নয়, এটি ভক্তি, সেবাপরায়ণতা ও শুদ্ধ চেতনার বহিঃপ্রকাশ। রথযাত্রার আগে এই অনুষ্ঠান জগন্নাথ ভক্তদের কাছে এক ভীষণ গুরুত্বপূর্ণ আত্মিক অনুশীলন।

মায়াপুর ইসকনের এই আয়োজন সকল ভক্তদের মনে রেখে গেল এক স্মরণীয় ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.