জেলারাজনীতি

নদীয়ায় ফের রাজনৈতিক ভোলবদল, সিপিআইএম-তৃণমূল-কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান একাধিক নেতার

নদীয়ার রাজনৈতিক ময়দানে ফের বড়সড় রদবদল। সিপিআইএম, তৃণমূল এবং কংগ্রেস — তিন দলের একাধিক কর্মী ও নেতার বিজেপিতে যোগদানে উত্তাল হয়ে উঠেছে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা। এবার সরাসরি সিপিআইএম-এর প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান শঙ্কর বিন বিজেপির পতাকা তুলে নিলেন নিজের হাতে।

রবিবার নদীয়ার হবিবপুর এলাকায় বিজেপির যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী। তাঁর হাত ধরেই একযোগে বিজেপিতে নাম লেখালেন সিপিআইএম, তৃণমূল ও কংগ্রেস ছেড়ে আসা একাধিক কর্মী-সমর্থক। এই তালিকায় শঙ্কর বিন-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তিনি দীর্ঘদিন ধরেই হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে বাম নেতা হিসেবে পরিচিত ছিলেন।

এই যোগদানের পরেই বিজেপি নেতৃত্বের দাবি, নদিয়ায় সাধারণ মানুষ আজ তৃণমূলের দুর্নীতি এবং বাম-কংগ্রেসের নিস্ক্রিয় রাজনীতিতে বিরক্ত। তাই আশ্রয় নিচ্ছেন বিজেপির বিকল্প রাজনীতিতে।

রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, “এই যোগদান শুধুমাত্র সূচনা। দিন যত যাবে, নদিয়ায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ আরও তীব্র হবে এবং বিজেপিতে যোগদান আরও বাড়বে।’’

একুশের পরেও রাজ্যে ক্রমেই জোরদার হচ্ছে বিজেপির জনভিত্তি, আর এই যোগদান কর্মসূচি যেন তারই ইঙ্গিত। রাজনৈতিক মহল বলছে, ২০২৬-এর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, আর সেই লক্ষ্যেই চলছে সংগঠন মজবুত করার কাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.