রাজ্যশিক্ষা

বেড়েছে গরমের দাবদাহ , ফের স্কুলগুলিতে ছুটি ঘোষণা রাজ্যের

সরকারি স্কুল গুলিতে গরমের ছুটির মেয়াদ শেষ হয়েছে । ছুটির পর শুরু হয়েছে স্কুল , চলছে পঠন পাঠন। কিন্তু ফের বাড়তে শুরু করেছে সূর্যের তীব্র দাবদাহ । যার ফলে প্রায় নাজেহাল অবস্থা , অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ । দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বেলা বাড়ার সাথে সাথে লু ও বইছে। তাই তাপমাত্রা বাড়ার কারণে ফের একবার গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের স্কুল গুলিতে ।

রাজ্য শিক্ষা দফতরের তরফে খবর আগামীকাল ১৩ই জুন ও তারপরের দিন ১৪ই জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন স্থগিত রাখা হবে। তবে পাহাড়ি স্কুল গুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না , পাহাড়ি স্কুল গুলিতে পড়াশোনা অব্যাহত থাকবে ।

রাজ্যের অনেক জেলাতেই দেখা যাচ্ছে শুধু পড়ুয়ারা নয় , গরমের ফলে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও । তাই আপাতত গরমের কারণে আগামী দু’দিন শিক্ষা দফতর ছুটির নির্দেশ দিয়েছে। প্রয়োজনে ফের একবার গরমের ছুটি নিয়ে পুনর্বিবেচনা করার সম্ভাবনাও রয়েছে রাজ্যের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.