গত বছরের এপ্রিল ও অক্টোবরেও ইরান ও ইজরায়েলের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের পরিস্থিতি। যার ফলে তেল সরবরাহের ক্ষেত্রে বাধা পরে। এই আবহাওয়ার মধ্যে শুক্রবার সকালে ইরানের ওপর হামলা চালায় ইজরায়েল। এই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জেরে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে।
শুক্রবার সকাল বেলা আচমকা ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েল হামলা চালায়। তারপরেই আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুড ও নিউ ইয়র্কের লাইট সুইট তেলের দাম একলাফে ১০ শতাংশেরও বেশি অধিক বলে জানা গেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে ইরান ও ইজরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলবে।
মধ্যপ্রাচ্যের তেলভাণ্ডার বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করে। যার ফলে তেলের দামে এই বৃদ্ধি শুধুমাত্র পেট্রোল ও ডিজেল নয়, খাদ্যপণ্য থেকে দৈনন্দিন সমস্ত প্রয়োজনীয় জিনিসের মূল্যও বৃদ্ধি হতে পারে। যদিও এখনো পর্যন্ত ইরান পাল্টা হামলা করেনি, তবে যে কোনও সময় প্রত্যাঘাত বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে ইরান হরমুজ প্রণালীতে তেল পরিবহন বন্ধ রাখা হবে। যুদ্ধের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইরান হরমুজ প্রণালীর মাধ্যমে তেল পরিবহনে বাধাপ্রাপ্ত হতে পারে। যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।







