জেলা

নদীয়ার ফুলিয়ায় নাবালিকা নিখোঁজ, অভিযোগ প্রেমের প্রলোভনে অপহরণ — তীব্র চাঞ্চল্য এলাকায়

নদিয়ার ফুলিয়া এলাকা থেকে এক নাবালিকা কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রেমের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ওই নাবালিকাকে অপহরণ করেছে এক যুবক। পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের নাম পিয়ারুল শেখ, বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই কিশোরী। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও যখন তার কোনো সন্ধান মেলেনি, তখন নাবালিকার দাদু শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ক্রমেই দানা বাঁধছে উত্তেজনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে পিয়ারুল শেখ নামের ওই যুবক প্রেমের ফাঁদে ফেলে পরিকল্পিতভাবে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে যায়। এদিকে নাবালিকার দাদু প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে নিজের নাতনিকে ফিরে পাওয়ার জন্য আর্জি জানাচ্ছেন।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “এই ধরনের ঘটনা সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। প্রশাসনের উচিত দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া।”

বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ নাবালিকার হদিস মেলেনি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমস্ত তথ্য যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় শুধুই একটি পরিবারের নয়, সমগ্র এলাকার নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধের প্রশ্ন উঠে এসেছে। আইন ও প্রশাসনের সঠিক পদক্ষেপেই এবার ভরসা রাখছে ফুলিয়ার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.