বিনোদন

রজনীকান্তের স্ক্রিন শেয়ার করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্ট

বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ড শুরু হয়েছে। কখনো দেখা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির তারকাদের বলিউডে কাজ করতে আবার কখনো দেখা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের ট ডিউটি কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে। এরই মধ্যে হৃত্বিক রোশন দক্ষিণী সিনেমায় একটি প্রজেক্ট চূড়ান্ত করেছেন। এবার সেই পথেই হাঁটলো বলিউডের মিস্টার পারফেক্ট অর্থাৎ আমির খান।

চলতি মাসের ২০ তারিখে বড় পর্দায় আসতে চলেছে ‘তারে জামিন পর’ সিনেমার সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’। সেই সিনেমার প্রমোশনে জোড় কদমে নেমে পড়েছেন নায়ক। এবার সেই সিনেমার প্রমোশনের ব্যস্ততার মধ্যেই নতুন খবর জানালেন তিনি। বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলো আমির খান। বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় হলেও বর্তমান সময়ে তার সাফল্যের গ্রাফটা নিম্নমুখী। তবে তারপরে নতুন রূপে পর্দা কাঁপাতে আসছেন তিনি। তবে এরই মধ্যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্ট।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেভিউ সিনেমার আমির খানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সঙ্গে। লোকেশ কানাগরাজ আসতে চলেছে ‘কুলি’ সিনেমা। যেখানে পর্দা কাঁপাতে দেখা যাবে এই দুই ইন্ডাস্ট্রির সুপারস্টারকে। সেখানে বলিউড অভিনেতাকে দেখা যাবে ক্যামিও ভূমিকায়। এই দুই জনপ্রিয় তারকা মিলে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝড় তুলতে চলেছে। ‘কুলি’ সিনেমা বড় পর্দায় আসার পর বক্স অফিস ভালই প্রভাব পরে বলে মনে করছে অনেকেই।

এপ্রসঙ্গে অভিনেতা আমির খান জানিয়েছেন, ‘আমি রজনী স্যারের অনেক বড় ভক্ত। রজনী স্যারকে আমি ভীষণভাবে ভালবাসি। শুধুমাত্র রজনী স্যারের জন্যই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন। স্ক্রিপ্টও শুনিনি। ক্যামিও চরিত্রের জন্য হোক বা অন্য কিছু, রজনীকান্তের সঙ্গে অভিনয় করাই আমার কাছে ভাগ্যের ব্যাপার।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.