পরকীয়ার পরিনতি অবশেষে মৃত্যু! আত্মীয়তার সুত্র ধরে বাড়ীতে চলতো অবাধ যাতায়াত। আর সেখানেই মন দেওয়া নেওয়া। সকলের নজর এড়িয়ে তুমুল প্রেম, আর সেখান থেকেই ঘনিষ্ঠতা। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ননদাইয়ের হাত ধরে বছর পাঁচেকের সন্তানকে ছেড়ে , নিজের স্বামীর ঘর থেকে বেরিয়ে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার বুরাল গ্রাম পঞ্চায়েতের কেরুর এলাকার বছর ৩০ এর গৃহবধূ কৃষ্ণা দাস।
কিন্তু নিজের ভূল বুঝতে পেরে মাস খানেক আগে পুনঃরায় স্বামীর ঘরে ফিরে আসে ঐ গৃহবধূ। বিবাহ বহির্ভূত সম্পর্ক আর টিকিয়ে না রাখার সিদ্ধান্ত নিয়ে, ননদাই এর ডাকে সাড়া দেওয়া বন্ধ করে। পরিবার সুত্রে খবর, আর তাতেই রাগ ননদাই এর। এই টানাপোড়েনের মধ্যে সোমবার সবং এর নিমকী মোহাড় এলাকার খালের ধার থেকে উদ্ধার হয় ওই গৃহবধূর ক্ষত বিক্ষত মৃতদেহ।
জানা যায়, মোহাড় বাজারে রবিবার স্বামীর চা চপ দোকানে কাজ করেছিলেন ওই গৃহবধূ। একটা ফোন আসায় কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। সারা রাত বাড়ী ফেরেনি। তারপরেই সোমবার সকালে খালের ধার থেকে উদ্ধার হয় মৃতদেহ। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেলে খবর দেই সবং থানায়। সবং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান ওই গৃহবধূকে খুন করা হয়েছে। ইতিমধ্যে স্বামী ও নন্দাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সবং থানার পুলিশ।।







