সোমবার গভীর রাতে খট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে তপন সরকারের মুদি দোকানের দেওয়াল ভেঙে দিয়ে চাল, ডাল সহ অন্যান্য খাবার সাবাড় করে রীতিমতো তাণ্ডব চালায়৷ পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বুনো হাতিটি আবার জঙ্গলে চলে যায়। তারপরেও কিছু সময় কাটতে না কাটতে আবারো মুদি দোকানে। আবারো একটি অন্য হাতি হানা দেয়
। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে খট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চানাটিপা এলাকায় আসে। সেখানে তপন হোসেনের মুদি দোকানের দেওয়াল ভেঙে দিয়ে চাল, ডাল সহ অন্যান্য খাবার সাবাড় করে বলে দাবি। দোকানেও রীতিমতো তাণ্ডব চালায় বুনো হাতিটি৷ পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বুনো হাতিটি আবার জঙ্গলে চলে যায়। পরবর্তীতে এক অন্য হাতি আবারও মোদির দোকানেই খাবার সাভার করতে আসে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে সেটিকে আবারো জঙ্গলমুখী করান। এদিকে বারবার হাতির হানায় আতঙ্কিত দোকান ব্যবসায়ী থেকে এলাকাবাসী। ক্ষতিগ্রস্থ দোকানের মালিক তপন সরকার বলেন, “রাত ৪টা নাগাদ একটি হাতি এসে দোকানে ভাঙচুর করেছে৷ জিনিসপত্র সবই শেষ করে দিয়েছে৷ চাল, ডাল, তেল, নুন সবই নষ্ট করেছে৷
আমার ব্যাপক ক্ষতি হয়েছে৷ আমাকে এর জন্য সাহায্য করা হলে ভালো হয়৷” বন দফতর সূত্রে জানা গিয়েছে, বনদপ্তরের নির্দেশিকা মেনে ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদান করা হবে। তবে প্রতিদিন একইভাবে একাধিক জায়গায় হাতির হামলায় রীতিমতো আতঙ্কিত চানাটিপা এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, হাতির হামলা এখানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রায়ই জঙ্গল থেকে হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়৷ ঘরে ছোট ছেলেমেয়েরা রয়েছে৷ আজ দোকানে ঢুকেছে, এরপর বাড়িতে হামলা করলে, তাঁরাড কোথায় যাবেন বলেও প্রশ্ন তোলেন গ্রামবাসীরা৷ এভাবে হাতির হামলায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান৷







