সাত সকালে বারান্দায় ঝুলছে বিজেপি নেতার দেহ ! ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এলাকায় । শনিবার সাতসকালে উদ্ধার হয় বিজেপি নেতা তথা সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ৩৫ বছর বয়সী বাকিবুল্লা শেখের দেহ । হাত দুটো বাধা অবস্থায় আরামবাগের গোঘাটে বাড়ির বারান্দা থেকেই উদ্ধার হয় বাকিবুল্লার দেহ । ইতিমধ্যেই ঘটনা স্থলে গিয়ে , দেহ উদ্ধার করে পুলিশ , ময়না তদন্তের জন্য পাঠিয়েছে । ইতিমধ্যেই বিজেপি সংখ্যালঘু সেলের ওই নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। বাকিবুল্লার পরিবারের দাবী পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাকে।
যেহেতু হাত বাঁধা অবস্থায় বাকিবুল্লার দেহ উদ্ধার হয়েছে, তাই পরিবারের দাবী এটি খুন , আত্মহত্যা নয়। তবে কে এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবী , দোষীদের যেন উপযুক্ত শাস্তি হয়।







