রাজনীতিরাজ্য

২৬-এর টিকিট জল্পনার মাঝেই আইনি ধাক্কা, এসএসসি মামলায় আবার ইডির সমন পার্থ চট্টোপাধ্যায়কে

গত বছর নভেম্বর মাসে জামিন পেয়েছিলেন Partha Chatterjee। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কি না। সেই বিতর্কের আবহেই নতুন করে অস্বস্তি ঘিরল তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি দোলের পর আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ পাঠিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী Arpita Mukherjee-কে।
তদন্তকারী সূত্রে খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। Enforcement Directorate-এর তরফে স্পষ্ট বার্তা, স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের দিকটি খতিয়ে দেখতেই এই তলব।
উল্লেখ্য, School Service Commission-এর নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। দীর্ঘ কারাবাসের পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। তবে তদন্ত থেমে নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং এসএসসি-র একাধিক নিয়োগ পর্যায়ে তাঁদের নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারী মহলের।
এর আগে একই মামলায় Central Bureau of Investigation পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনও সম্পন্ন হয়েছে। পাশাপাশি অর্থপাচার ও আর্থিক লেনদেনের সূত্র খুঁজতে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। এসএসসি মামলাতেও চার্জশিট জমা পড়েছে বলে জানা গিয়েছে।
তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, নথি ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণে একাধিক অসঙ্গতি সামনে এসেছে। সেই তথ্য যাচাই এবং আর্থিক লেনদেনের সম্ভাব্য যোগসূত্র স্পষ্ট করতেই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করা হয়েছে।
কয়েক বছর কারাবাসের পর জামিন পেলেও আইনি জট কাটেনি। নিয়োগ দুর্নীতি ঘিরে যে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছিল, তা এখনও রাজ্য রাজনীতিতে তীব্র। দোলের আবহ কাটতেই ফের তদন্তের চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীর উপর। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপে মামলার পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.