প্রায় অন্তিম পর্যায়ের ভোট প্রচারে গিয়ে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আজ বিক্ষোভের মুখে পড়েন কল্যাণী ব্লকের চাদুরিয়া এলাকায়। সেখানকার গঙ্গা তীরবর্তী বসবাসকারী মানুষের দাবি বিগত পাঁচ বছরের মধ্যে তাকে কখনো দেখা যায়নি ভোট আসতেই আবার আগমন, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গঙ্গা ভাঙ্গনে তার ভূয়ষি প্রশংসা শুনলেও, বাস্তবে তাদের সান্যাল চর এলাকায় পড়েনি ন্যূনতম এক বস্তা বালিও।
যদিও এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন তিনি ১৪ কোটি টাকা ব্যয় করেছেন গঙ্গা পারের মানুষজনের জন্য বিভিন্ন এলাকায় কাজ শুরু হয়েছে, এক্ষেত্রে এখানে যদি কাজ না হয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি তবে সম্পূর্ণ তার হাতে নয় কারণ এ রাজ্যের সরকার সহযোগিতা করলে এবং তৎপরতার সাথে কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখবেন তিনি। তবে তার দপ্তর থেকে অর্থ মঞ্জুর হলেও সব জায়গায় সমান তৎপর হচ্ছে না রাজ্য প্রশাসন।
যদিও তাকে ঘিরে ক্ষোভ বিক্ষোভ জানানোর পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই সামাল দিয়ে নেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং সেখান থেকে দ্রুত স্থান পরিবর্তন করেন তিনি।







