নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার করা হলো বাবাকে। ঘটনাটি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার। অভিযুক্তের নাম আশরাফুল মোমিন।
কাজের সুত্রে আশরাফুল বাইরে থাকত।বাড়িতে তার তার ছয় সন্তান ও স্ত্রী থাকে। মাস দেড়েক আগে সে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর সে তার স্ত্রীকে বাড়ি থেকে মারধর করে বের করে দেয়।
উল্লেখ্য, নির্যাতিতা বছর চোদ্দোর বাচ্চা মেয়েটা হটাৎ করেই অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পর্যবেক্ষণ করে জানতে পারে নির্যাতিতা অষ্টম শ্রেণীর ছাত্রী গর্ভবতী।
নির্যাতিতার মা অভিযোগ করেন যে অভিযুক্ত আশরাফুল এই পুরো ঘটনাটি কাওকে বললে প্রাণে মারার হুমকি দেয় মেয়েকে। বুধবার রাতে নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে সুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরবর্তীতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তদন্ত করা শুরু করেছেন।জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। নির্যাতিতার মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।”
ছেলেবেলায় শুনে বড়ো হওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের আয় খুকু আয়। একজন কন্যা এবং পিতার যে মধুর সম্পর্ক তা এই গানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে গায়ক। কিন্তু মুর্শিদাবাদের এমন বর্বর,নোংরা ঘটনা প্রত্যেক পিতা ও কন্যার সম্পর্ককে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে মেয়েরা ঠিক কোথায় নিরাপদ!







