রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আমন্ত্রিত মমতা, কী প্রসঙ্গে উক্ত বৈঠক?

মহামারির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হোম কোয়ারেন্টাইন’-এর সিদ্ধান্ত মেনে চুড়ান্ত সাফল্য পায় ভারত। এবার সেই পথেই পা বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রক। সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে ‘হোম মিনিস্ট্রি’ থেকে চিঠি আসে। উক্ত চিঠিতে বলা হয়, শৈশব রক্ষায় সমস্ত জেলা-সহ শহরে ‘স্পেশ্যাল জুভেনাইল পুলিস ইউনিট’ প্রস্তুত হোক। তবে এই পরিকল্পনা সবার আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সম্বন্ধেই লেখা হল স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী। আসন্ন ২৭-২৮ অক্টোবর, হরিয়ানার সূর্যকুণ্ডে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিসের ডিজিদের সঙ্গে বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রেক্ষিতে বঙ্গ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উবাচ, ‘ওঁর তো অবশ্যই যাওয়া উচিত। বাংলায় শাসনব্যবস্থার যা অবস্থা, সুরক্ষার যা অবস্থা, তাতে একটু গিয়ে দেখে আসা উচিত কীভাবে প্রশাসন চালাতে হয়। বাংলা সীমান্তবর্তী রাজ্য। সবচেয়ে বেশি ঝুঁকি। সব জঙ্গি সংস্থার এজেন্ট এখানে পাওয়া যাচ্ছে, গ্যাংস্টারদের হদিস মিলছে। হয় ইচ্ছাকৃত ভাবে তাদের থাকতে দেওয়া হচ্ছে, নইলে হয়ত খোঁজ পান না, জানতেই পারেন না। তাই বাংলায় প্রশাসনের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের প্রশিক্ষণ নিয়ে আসা উচিত।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.