খেলাধুলা

আইএসএলের লীগ পর্যায়ের ম্যাচে সবচেয়ে বড় অঘটন ঘটালো ইস্ট বেঙ্গল

গতকাল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামে ইস্ট বেঙ্গল। লিগ টেবিলে শীর্ষে থাকা দলের সঙ্গে ১০ নম্বর দলের লড়াই ছিল দুর্দান্ত। শুধু খাতায়–কলমেই নয়, শক্তির দিক দিয়েও ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই এগিয়ে মুম্বই সিটি এফসি। অনেক আগেই প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বাই। গতকালের লড়াইটা যথেষ্টই কঠিন ছিল ইস্টবেঙ্গলের সামনে। তবে লীগ টেবিলের শীর্ষে থাকা মুম্বইকে ১–০ ব্যবধানে হারিয়ে আইএসএলে সবথেকে বড় অঘটন ঘটাল ইস্ট বেঙ্গল।
নওরেম মহেশ সিং এর দুর্দান্ত গোল ইস্টবেঙ্গলকে জয় এনে দেয় । ঘরের মাঠে এদিন দারুণ শুরু করেছিল মুম্বই সিটি, একেবারে শীর্ষে থাকা দলের মতো। তবে গতকাল ইস্টবেঙ্গলও পিছিয়ে ছিল না। বারবার আক্রমণের পাল্টা আক্রমণ দেখা যাচ্ছিল। তবে মুম্বই সিটির সামনে গোল করার সুযোগ বেশি এসেছিল। আহমেদ জুহু, আলবার্তো নগুয়েরারা গোল করার সহজ সুযোগ নষ্ট করেছেন। প্রথমার্ধের শেষের দিকে রওলিন বোর্জেসের শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে খেলায় দারুন ছন্দে ফেরে ইস্টবেঙ্গল। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। ম্যাচের ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। লেফট সাইড থেকে ক্লেইটন সিলভা বক্সের মধ্যে বল বাড়িয়ে দেয় ভিপি সুহেরকে উদ্দেশ্য করে। সুহের ডিফেন্ডারকে টক্কর দিয়ে ছোট টোকায় বল দেন ৬ গজ বক্সে দাঁড়ানো নওরেম মহেশ সিংকে। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন নওরেম।
মুম্বাই সিটি এফসি পিছিয়ে পড়লে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। ৫৭ মিনিটে গোল করার সুযোগ এসেছিল মুম্বাই সিটি এফসি–র সামনে। কর্নার থেকে বল পেয়েছিলেন লাললিনজোয়ালা ছাংতে। তিনি ছোট্ট চিপ রাখেন বক্সে। ইস্ট বেঙ্গলের কিরিয়াকুদারুন ভাবে হেড করে দলকে বিপদমুক্ত করেন। আবার বল পেয়েছিলেন ছাংতে। তাঁর দুরন্ত শট বাঁচান লালচুংনুঙ্গা। ৬৪ মিনিটে আবার সুযোগ পায় মুম্বই সিটি এফসি। হালেন নংডুর সাইড ভলি বাঁদিকের ঝাঁপিয়ে দুরন্ত দক্ষতার সঙ্গে বাঁচান ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিত সিং।এরপর আরও বেশ কয়েকটা গোলের সুযোগ এসেছিল মুম্বইয়ের সামনে। তবে অপ্রতিরোধ্য হয়ে দলের হয়ে দুর্দান্ত গোলকিপিং করেন ইস্টবেঙ্গল গোলকিপার কমলজিত সিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.