বিনোদন

পুজোয় ফিরছে ‘রক্তবীজ ২’, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার কাজ শিবপ্রসাদের

২০২৩ সালের দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজিত থ্রিলারধর্মী ছবি ‘রক্তবীজ’। ছবিটি বক্স অফিসে সাফল্যের শিখর ছুঁয়েছিল। দর্শকদের মন জয় করেছিল টানটান চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা। ছবির শেষে সিক্যুয়েলের ইঙ্গিত মিলেছিল, আর সেই প্রতিশ্রুতি রাখতে চলেছে নির্মাতারা। চলতি বছরের মার্চে ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু হয়। ইতিমধ্যেই থাইল্যান্ডে গানের দৃশ্যধারণের কাজ সেরে কলকাতায় ফিরেছে ছবির দল। এবার পুজোয় মুক্তি পাচ্ছে এই ছবির দ্বিতীয় অধ্যায়।

এই ছবির অন্যতম চমক হল ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের আবারও বাংলা ছবিতে প্রত্যাবর্তন। ‘রক্তবীজ’-এর পর ‘রক্তবীজ ২’-এও থাকছেন তিনি। পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় এক ছবি শেয়ার করে লেখেন,”রক্তবীজের পর ফের ভিক্টর স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। স্ক্রিপ্ট শোনাতে গিয়ে আশীর্বাদ করেছিলেন। বলেছিলেন, আরও ভালো কাজ করতে। কথা দিয়েছেন পাঁচটা সিনেমা করবেন, এখনো তিনটে বাকি।”

ছবিতে সংযুক্তা ও পঙ্কজের চরিত্রে আবারও দেখা যাবে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। তাদের সঙ্গে থাকছেন অঙ্কুশ হাজরা, যাঁর চরিত্র ‘রক্তবীজ’-এ ক্যামিও হলেও এবার গুরুত্ব পাচ্ছে। নতুন সংযোজন কৌশানী মুখোপাধ্যায়, যিনি অঙ্কুশের বিপরীতে অভিনয় করছেন। দর্শকদের জন্য এই পুজোয় বড়ো চমক হয়ে উঠতে চলেছে ‘রক্তবীজ ২’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.