রাজ্য

রথযাত্রায় পুরীতে একের পর এক অশনী সঙ্কেত

২০২৫-এর শুরু থেকেই একের পর এক ঘটনা ঘটে চলেছে। এবার সেই ঘটনার ঘনঘটা দেখা গেল রথযাত্রার উৎসবে। রীতিমতো যেটা অশনী সঙ্কেত হিসেবেই দেখছে সকলে। পুরীতে কি কি ঘটলো ২০২৫ সালের রথযাত্রায়?

রথযাত্রা এবার শুধু পুরীতে না একইসঙ্গে ধুমধাম করে পালন হয়েছে দিঘার নব নির্মিত জগন্নাথ মন্দিরে। তবে এবছরের রথযাত্রায় পুরীতে ঘটে গেছে একের পর এক কান্ড। রথযাত্রার দিন নন্দীঘোষ মন্দির থেকে বেরোতে পারিনি জগন্নাথ দেবের রথ। সূর্যাস্তের পর সাধারণত আর রথের চাকা চলেনা। তবে জগন্নাথ দেবের রথ বসে গেলেও বিকেল ৫:৪৫ নাগাদ সূর্যাস্ত হয়ে গেলেও রথের চাকা এগোয় প্রায় ৭:৩০ পর্যন্ত। তাই নন্দী ঘোষের মন্দির থেকে কিছুটা এগোলেও মূল মন্দিরের দাঁড় পেরোতে পারেনি। অতিরিক্ত ভিড়ের ফলে রথে রশি পরাতে ব্যর্থ বলছে মন্দির কর্তৃপক্ষ যার জন্য এই অব্যবস্থা হয়েছে।

পাশাপাশি জগন্নাথের “পাহাড়ি” অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল। অন্যদিকে বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশিতে একবার ছুঁয়ে জমান ভির জমান বহু মানুষ। ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। একই সঙ্গে এই দুই পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ প্রশাসন। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই ধাক্কাধাক্কিতে আহত হয়ে অসুস্থ হয়ে পরে প্রায় ৪০ জন। বর্তমানে আহতরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রথমবার পুরী রথযাত্রার এতগুলো বিশৃঙ্খলা ঘটনা সামনে এলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.