৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠান থেকেই নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে সমাজ মাধ্যমে চুড়ান্ত তরজা শুরু হয়েছে। তিনি নৃত্য অধ্যবসনায় রয়েছেন প্রায় ৪৫ বছর ধরে। এবার সোশ্যাল মিডিয়ায় সৌরভ পত্নী ডোনাকে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ করা হয় ফেসবুকে। এবার পুলিশে দ্বারস্থ হলেন তিনি।
কলকাতা চলচ্চিত্র উৎসবে নৃত্য পরিবেশনা করেছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই সেই নৃত্য নিয়ে একটি বিশেষ ফেসবুক পেজের তরফে শিল্পীকে ক্রমাগত কুমন্তব্য করা হয়। পাশাপাশি তাকে নিয়ে বডি শ্যেমিংও করা হয়। যা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এরই মধ্যে তিনি এই নিয়ে দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপশি নৃত্যশিল্পী দাবি করেন, এই দীর্ঘ সময়ের ক্যারিয়ারে এই প্রথম এভাবে অসম্মানিত হতে হল।
প্রতিনিয়ত যেভাবে নৃত্যশিল্পীকে কটাক্ষ করা হচ্ছে তাতে তাঁর সম্মানহানি হচ্ছে। এমনকি তাঁকে অনলাইন হেনস্থার শিকার হতে হচ্ছে। যার জন্য এই সমস্ত মন্তব্যের স্ক্রিনশট তুলে পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই খবরের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছেন তিনি। এরইমধ্যে ওই ফেসবুক পেজের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।







