রবিবার উইমেন্স এশিয়া কাপ ২০২৪ ফাইনালে হারের মুখ দেখতে হলো হারমানপ্রীত, মন্ধানাদের। এবারের এশিয়া কাপ হয় অধরা থেকে গেলো। ২০১৮’ র ফাইনালে বাংলাদেশের কাছে হারের স্মৃতি ফিরে এলো। তবে হারমানপ্রীতরা এবার ফাইনালে চামারী আটাপাথুদের কাছে ধরা খেতে খেলো। ম্যাচের শুরুটা ভালো হলেও বোলিং বিপর্যয়ের করণেরই খুব সহজেই ভারতকে হারিয়ে ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা। প্রথমবারের মতন ওয়েমেন্স এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কা।
ম্যাচে টসে জিতে হারমানপ্রীত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ফাইনালে এমনিতে বাড়তি চাপ থাকে তাই আগে ব্যাটের সিদ্ধান্ত বেশ ভালো ছিল। টিমের প্ল্যানমাফিক স্মৃতি-শেফালী ওপেনিং জুটি ভালো শুরু করেছিল। পাওয়ারপ্লে তে কোনো উইকেটের পতন না হলেও, শেফালী ভার্মার দ্রুত রান তুলতে সমস্যা হচ্ছিলো। সপ্তম ওভারে প্রথম উইকেট পড়ে। শেফালী ভার্মা যাওয়ার পর উমা ছেত্রী, হারমানপ্রীত ও সাজঘরে ফেরেন। এরপর জেমাইমা ও মন্ধানা টিমের হাল ধরেন। তাঁরা ৪১ রানের পার্টনারশিপ করেন। এরমধ্যে স্মৃতি মান্ধানা যে বড় ম্যাচের প্লেয়ার তা ফের একবার প্রমাণ করেন। তাঁর ব্যাট থেকে আসে ৬০ (৪৭)। শেষের দিকে রিচা ঘোষের ক্যামিও ৩০ (১৪) ভারতকে ১৬৫’ র পুঁজি এনে দেয়।
১৬৬ টার্গেট তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ওভারে ওপেনার গুণারত্নে কে রানআউট করেন উমা। ভারতের বোলিংয়ে ভালো শুরু। তবে এর পরেই যেনো ফিল্ডিং আর বোলিংয়ে অন্ধকার নেমে আসে। শ্রীলঙ্কান ক্যাপ্টেন চামারি আটাপাথু আর হর্ষিতা সমরব্রিক্রমা ব্যাট যেনো জ্বলে ওঠে। পুরো টুর্নামেন্ট জুড়েই আটাপাথুর ব্যাটিং ছিল দেখার মতন। তাঁর ক্যাপ্টেন্সি ও ছিল অন্যবদ্য। পাশাপাশি বোলিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওভার বোলিং করেন। এদিনও তিনি স্মৃতি মন্ধানার উইকেট নিয়ে ছিলেন। তাঁর ব্যাট থেকে আসে ৬১(৪৩)। তবে এদিন রেনুকা, দীপ্তি ও পূজাদের আউট অফ সিলেবাস আসে হর্ষিতার ব্যাট। তাঁর ব্যাট থেকে আসে ৬৯(৫১)*। তিনিই হন ফাইনাল ম্যাচের সেরা। টুর্নামেন্টের সেরা হলেন চামিরি আটাপাথু। মূলত টিম পারফরম্যান্সের জেরেই আনবিটেন হয়ে প্রথমবারের মতোন এশিয়া চ্যাম্পিয়ন হলো শ্রীলঙ্কার উইমেন্স টিম।







